ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জয়রামপুর মল্লিকপাড়ার ছপুর মন্ডলের ছেলে রমজান আলী (৩৫), একই গ্রামের ডাক্তার পাড়ার ইসমাইলের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও ফুলবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আবিদ হাসান (২০)।
জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর মল্লিকপাড়ার ছপুর মন্ডলের ছেলে রমজান আলি ও একই গ্রামের ডাক্তার পাড়ার ইসমাইলের ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেন।
অপর দিকে, পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের আজিজুর রহমান ছেলে আবিদকে গ্রেপ্তার করন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানা-পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, জেলাকে মাদকমুক্ত রাখতে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাকারবারি নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
