বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও কেক কেটে উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে দামুড়হুদা ব্রিজ মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে কৃষি ব্যাংকের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কেক কেটে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।


দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম ও মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা জাহান পারুল।


এসময় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।


তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।


এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, সদর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা কৃষক দল নেতা শামসুল আলম, রকিবুজ্জামান তোতাসহ বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)