ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমের রি-ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের কলেজ রোডের ঈদগাহ মোড়ে মেসার্স দিপু এন্টারপ্রাইজের নতুন শোরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ইয়ামাহার শোরুমটি শহরের হাসপাতাল রোডে পরিচালিত হতো। ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার লক্ষ্যে শোরুমটি স্থানান্তর করে কলেজ রোডের ঈদগাহ মোড়ে নতুনভাবে সাজানো হয়েছে। এ উপলক্ষে শোরুমটির রি-ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সার্বিক সমৃদ্ধি ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেসার্স দিপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামসুর রশীদ দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এসময় ইয়ামাহা এসিআই মোটরসের জোনাল ম্যানেজার এজাজ মোহাম্মদ পাভেল, মার্কেটিং অফিসার মুরসালিন আহমেদ, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য, ইয়ামাহা মোটরসাইকেলের ক্রেতাসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
