দর্শনায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2026-09-02 ইং
দর্শনায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা মেসার্স রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।


এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের সংশ্লিষ্ট ধারায় অবৈধ প্রক্রিয়ায় (ট্রেড লাইসেন্স ব্যতীত অননুমোদিত রং ও ফ্লেভার) খাদ্যে ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে তদারকিমূলক অভিযান চালিয়ে ১০ হাজার এবং মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


জরিমানা আরোপ ও আদায়ের সময় বেকারিগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং পরিচ্ছন্ন পরিবেশ কার্যক্রম করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী ও ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)