ছবির ক্যাপশন:
১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে সভায় দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি দিরাজ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি দিরাজ বিশ্বাস, সাবেক যুবদল সভাপতি শহিদুল ইসলাম ঝণ্টু, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আমানউল্লাহ আমান, আজিবার রহমান কালু, ইকরামুল হক, কামাল হোসেন, ডালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা ইসরাফুল ইসলাম, উজ্জ্বল রতন, রিপন, তারিকুল, ইয়ারুল, রাজা ও জিয়াউরসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা সঞ্চালনা করেন নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালিম।
