জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানান।


জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৫/২-এস হতে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলু মিয়ার আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় সিরাপ (ঊংশঁভ) আটক করা হয়।


আর ৫৮ বিজিবির অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭২/১-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশ হতে হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিজিবি হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)