আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে প্রাঞ্জল সেমিনার

আপলোড তারিখঃ 2026-08-30 ইং
আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে প্রাঞ্জল সেমিনার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ঐতিহ্যবাহী 'নিমগ্ন পাঠাগার'-এ কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও তার ইসলামি ভাবধারার ওপর এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'নজরুল বর্ষ'-এর অংশ হিসেবে গতকাল শনিবার বাদ মাগরিব আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল 'নজরুল সাহিত্যে ইসলামি দর্শন'।


কাজল হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ। এরপর মূলপর্বের সূচনায় কবি নজরুলের কালজয়ী ইসলামি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন মোঃ ইফতেখার হোসাইন মাহের ও ইসমাইল শিপন।


অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে কাজী নজরুল ইসলামের সাহিত্যে ইসলামি ভাবধারা, সাম্যবাদ ও আধ্যাত্মিক চেতনার নানা দিক নিয়ে প্রাঞ্জল ও বিশ্লেষণী বক্তব্য রাখেন কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম কামিল মাদরাসার আরবী বিভাগের সহকারী শিক্ষক ড. আবুল আসাদ নোমানী। সেমিনারে নজরুলের রচনার নান্দনিক দিক তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। অনুষ্ঠানে সভাপ্রধানের ভূমিকা পালন করেন এবং ধন্যবাদজ্ঞাপক সমাপনী বক্তব্য রাখেন শায়খ ইমদাদুল হক।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, শাহ হাফিজ উদ্দিন, সাইফুল্লাহ, মোঃ আব্দুল্লাহ আল রাতুল, মো. ইউনুস আলী মাস্টার, মোঃ মাহামুদুল হাসান, মোঃ আরাফাত রহমান, মো. মোমিন, তাওহিদ খান, আশিক ইসলাম, মুন্না মাহদী, মো. সোহেল রানা, তামজীদ হাসান আবির, বেলায়েত হোসেন বিপু, মো. তাওহিদুজ্জামান, কাজী রোহান ও আননাফি। আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য চর্চা ও ভাবনার বিকাশে নিমগ্ন পাঠাগারের এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)