ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক কর্মচারী এবং পৌর শহরের স্টেশনপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. কেরামত আলী মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১০টায় স্টেশন পাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আলমডাঙ্গা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্টেশনপাড়ার এলাকাবাসী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বাদ আসর আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, ওসি বানি ইসরাইল সহ একটি চৌকস পুলিশ দল উপস্থিত ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
