উথলীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
উথলীতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সূর্য তোরণ ক্লাব হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ।


ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমিত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসানুল হক, ইউনুচ আলী, হাজী রবিউল হোসেন, আব্দুল মান্নান পিল্টু, মোশাররফ হোসেন তেলা, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সূর্য তোরণ ক্লাবের সহ-সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, অর্থসম্পাদক  জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহকারী ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমদ সগীর, সদস্য মোশারেফ হোসেনসহ অনেকে।


অনুষ্ঠানে উথলী মাধ্যমিক বিদ্যালয় ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কৃতী শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয় এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)