হরিণাকুণ্ডুতে মাদকসেবীর চার মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
হরিণাকুণ্ডুতে মাদকসেবীর চার মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক সেবনের সময় রূপচান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হরিণাকুন্ডু থানার চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মুকুল রঞ্জন দেবজ্যোতি সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে রূপচানকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


পরে গতকাল শুক্রবার প্রসিকিউশন নম্বর-৪৭/২৬-এর মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)