দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

তিন সদস্যের তদন্তে কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ছবির ক্যাপশন:

দর্শনায় তরমুজ চাষি মজনু মিয়ার কাছে চাঁদা দাবি, মারধর এবং মোটরসাইকেল ও স্মার্টফোন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর বিষয়টি নজরে আসে দর্শনা প্রেসক্লাবের। এ ঘটনায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সভা করেছে সংগঠনটি। গতকাল শুক্রবারবাদ মাগরিব দর্শনা প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।


সভায় দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ, প্রেসক্লাবের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কার্যক্রমের অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ এবং দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।


তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে আব্দুল হান্নানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই শেষে প্রতিবেদন প্রেসক্লাবে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি একরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, সুকোমল চন্দ্র বাঁধন, আবিদ হাসান রিফাত, আব্দুর রহমান, ফরহাদ হোসেন ও ইমতিয়াজ আহমেদ রয়েল।


বক্তারা বলেন, সাংবাদিক সংগঠনের কোনো সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)