চুয়াডাঙ্গার সদর থানার নতুন ওসি মারুফ রহমান

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
চুয়াডাঙ্গার সদর থানার নতুন ওসি মারুফ রহমান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ রহমান। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রুহুল কবীর খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশটি গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জারি করা হয়।


অফিস আদেশ অনুযায়ী, মো. মারুফ রহমান চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাঁকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সদর থানার বর্তমান ওসি মো. মিজানুর রহমানকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। আদেশে বদলি করা কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। থানা সূত্রে যানা যায়, আজ শনিবার (২৯ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভোবে দায়িত্বভার গ্রেহণ করবেন ওসি মারুফ রহমান।


নবনিযুক্ত ওসি মো. মারুফ রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)