মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ভারতীয় ওষুধ উদ্ধার

ভারতে অনুপ্রবেশকালে নারীসহ আটক ৪

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ভারতীয় ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। একই সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর গয়েশপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৬৮/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের একটি আমবাগানে অভিযান চালান। সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খোশালপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৬০/৮০-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের আজিম মিয়ার কলাবাগানে বিশেষ টহল পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।


আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তৃতীয় লিঙ্গের দুজন রয়েছেন। আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)