কার্পাসডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় শিশু হাফসা আহত

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
কার্পাসডাঙ্গায় পাখিভ্যানের ধাক্কায় শিশু হাফসা আহত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় পাখিভ্যানের ধাক্কায় হাফসা খাতুন নামের এক শিশু আহত হয়েছে। আহত হাফসা খাতুন (৪) কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় হাফিজুলের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়সা ভাটার সামনে পাখি ভ্যানের ধাক্কায় সে আহত হয়।


জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত ওমিদুলের ছেলে জুলফিকার আলী পাখিভ্যান নিয়ে যাওয়ার সময় রায়সা ভাটার সামনে  পৌঁছালে কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার হাফিজুলের মেয়ে হাফসা রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লেগে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাফসার পিতা হাফিজুল বলেন, ‘পাখিভ্যানের ধাক্কায় আমার মেয়ে রক্তাক্ত জখম হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, মুখের ভেতর ৫টি সেলাই হয়েছে এবং মাথায় আঘাত হয়েছে। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)