কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুলের প্রয়াণ দিবসে

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুলের প্রয়াণ দিবসে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর এলাকায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গার কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর এলাকায় অবস্থিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বেলা ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল হক। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।


বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্যকর্মে বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বিশেষভাবে ফুটে উঠেছে। তাঁর সৃষ্টিকর্ম বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে কবির স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।


দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)