আন্দুলবাড়ীয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দীনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-08-28 ইং
আন্দুলবাড়ীয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দীনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও আন্দুলবাড়ীয়া গ্রামের পশ্চিম বাজারপাড়ার বাসিন্দা জালাল উদ্দীন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বুধবার মাগরিবের নামাজের পর আন্দুলবাড়ীয়ার পশ্চিম বাজারপাড়ায় নিজ বাড়ির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকূপায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)