জীবননগরে অটো রিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির কমিটি

সভাপতি আক্তার ও সম্পাদক জুয়েল

আপলোড তারিখঃ 2026-08-26 ইং
জীবননগরে অটো রিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির কমিটি ছবির ক্যাপশন:

জীবননগর থানা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আক্তারুজ্জামান (আক্তার), সিনিয়র সহসভাপতি মো. আবু সাঈদ, সহসভাপতি মো. আব্দুল কাদের ও মো. রিপন মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন মো. জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক মো. চান্দু মিয়া। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. ইক্তাজুল ইসলাম (ইক্তা) এবং সহ- সাংগঠনিক সম্পাদক পদে মো. রশিদুল ইসলাম (সুমন)।


এছাড়া কার্যনির্বাহী কমিটিতে প্রচার সম্পাদক পদে রয়েছেন মো. কিরণ হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. জাহাঙ্গীর খন্দকার। এছাড়া সদস্য পদে রয়েছেনÑ মো. লিটন মিয়া, মো. ইনাম, মো. হেজবুল্লাহ, মো. আব্দুল জলিল, মো. আমিনুর রহমান, মো. মশিউর রহমান, মো. আব্দুল হাকিম, মো. তরিকুল ইসলাম, মো. আজাদ মন্ডল, মো. আইনাল হক ও মো. বাদশা মিয়া।


এদিকে উপদেষ্টা মণ্ডলী হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. আজমত আলী, মো. আনোয়ার হোসেন আনার, মো. জহুরুল ইসলাম মিঠু, মো. বাবু মিয়া, মো. সাইদুর রহমান, মো. শাকিল হোসেন এবং মো. সুমন মিয়া। নতুন কমিটি জীবননগর উপজেলায় অটোরিকশা, অটো-ভ্যান, মিক ও ইজিবাইক মালিকদের ঐক্য ও অধিকার রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)