চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-08-26 ইং
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আলেয়া খাতুন (৪০) হত্যা মামলায় তার স্বামী রহম আলীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ জজ আদালত (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এ রায় ঘোষণা করেন।


রহম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। রায় ঘোষণার পর বিকালে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ১৫ নভেম্বর ভোরে রহম আলী ধারালো গাছি দা দিয়ে স্ত্রী আলেয়া বেগমকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে পালিয়ে যাওয়ার সময় ছেলে চান মিয়া ও মেয়ে বিষয়টি দেখে ফেলে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।


গ্রামবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে চান মিয়া বাদী হয়ে পিতা রহম আলীকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মহসিন আলী একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ২০১৬ সালের ১৫ মার্চ।


১৭ জন সাক্ষীর মধ্য ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিশেষ দায়রা জজ ও পারিবারিক আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)