আন্দুলবাড়ীয়ায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

উথলীকে হারিয়ে ঘুগরী পান্তপাড়ার জয়

আপলোড তারিখঃ 2026-08-25 ইং
আন্দুলবাড়ীয়ায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া বাজারসংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী পান্তপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ।


খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন শত শত ফুটবলপ্রেমী দর্শক। তাদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। খেলায় ঘুগরী পান্তপাড়া ইউনিয়ন ফুটবল একাদশের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন ফরহাদ হোসেন। তার পারফরম্যান্সে দলটি জয় তুলে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ।


এসময় আরও উপস্থিত ছিলেন ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ও আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য ফাহিম হোসেন তুর্ষ, তানভীর রহমান বিশ^াস, মোল্লা হাসিবুল ইসলাম নিহান, মাসরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম নাহিদ ও জিসান ইসলাম। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন নাজাত খেলাঘরের স্বত্বাধিকারী কাজী ইয়াছিন আলী টনি ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। পুরস্কারটি সৌজন্য হিসেবে প্রদান করেন মোল্লা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোল্লা জুয়েল।


খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফুর রহমান সেণ্টু ও রবিউল ইসলাম রবি। সহকারী রেফারি ছিলেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। ধারাভাষ্যে ছিলেন জীবননগরের জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল-মামুন (মামুন নিরব)। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় সহযোগিতা করছেন আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)