গাংনীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-08-25 ইং
গাংনীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ কেওড়া জল ও প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়। গতকাল সোমবার গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে গাংনী বাজারের নান্না বিরিয়ানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নান্না বিরিয়ানি হাউজে কেওড়া জল ব্যবহার করে খাবার তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমাণ কেওড়া জলের বোতল পাওয়া যায়। অভিযানকালে ৬০০টির বেশি বোতল কেওড়া জল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলোকে ধ্বংস করা হয়।

এছাড়া মেসার্স সোহাগ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের বিনামূল্যে সরবরাহ করেন। অভিযোগ রয়েছে, বিনামূল্যে সরবরাহ করা এসব ওষুধই বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

অন্যদিকে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাবের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‌্যাব-১২-এর একটি দল। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)