উথলীতে শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছের চারা বিতরণ

আপলোড তারিখঃ 2026-08-25 ইং
উথলীতে শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী হেল্প বহুমুখী সমবায় সমিতি লি.-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও অনুদানের চেক প্রদান এবং সমিতির সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উথলী বাসস্ট্যান্ডে হেল্প বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমবায় অফিসার নুর আলম। হেল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক নুর ইসলাম, সমিতির প্রধান উপদেষ্টা ইমরান হোসেন, শিহাব উদ্দিন, সহসভাপতি আনিছুর রহমান চাঁন্দু, সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ অনেকে।


বক্তারা বলেন, হেল্প বহুমুখী সমবায় সমিতি ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, সে সকল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারকসহ অনুদানের চেক প্রদান করা হয়। সেই সাথে সমিতির সদস্য ও অভিভাবকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


এই সমিতির মাধ্যমে জনকল্যাণকর ও সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা জানান। এছাড়া অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)