চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক প্রচার কার্যক্রম

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে  বিজিবির সচেতনতামূলক প্রচার কার্যক্রম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং পুশইন প্রতিরোধে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি। গতকাল রোববার চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ সীমান্ত পারাপারের বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


প্রচারকালে সীমান্তবর্তী এলাকার জনগণকে অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তি, দল কিংবা কর্মকাণ্ড চোখে পড়লে নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা না নিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবির বিওপিকে অবহিত করার অনুরোধ জানানো হয়। এছাড়া পুশইনের শিকার হয়ে কোনো ব্যক্তি সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।


বিজিবি জানায়, সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)