ডাকবাংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
ডাকবাংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের ডাকবাংলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুনাইদ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ছোট বোনসহ আরও একজন আহত হয়েছে। গতকাল রোববার বেলা একটার দিকে ঝিনাইদহের ডাকবাংলা বাথপুকুর হারেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি নয়মাইল এলাকার মৃত মিলন হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাইদ নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সে মোটরসাইকেল নিয়ে বের হলে ডাকবাংলা বাথপুকুর হারেজ মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা জুনাইদের চার বছর বয়সী ছোট বোন আয়েশা খাতুন এবং ঝিনাইদহের শ্যামনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরাফাত (১৫) আহত হয়।


পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জুনাইদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)