মহেশপুরে ৪ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
মহেশপুরে ৪ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে।


মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলার সময় অভিযুক্ত মান্নান তাকে বাতাবি লেবু (জাম্বুরা) খাওয়ার লোভ দেখিয়ে নিজ বসতবাড়িতে ডেকে নিয়ে যায়। শিশুটি দীর্ঘ সময় ঘরে না ফেরায় তার মা ও দাদি খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে সন্দেহবশত শিশুটির মা অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখেন, মান্নান তার শয়নকক্ষের বিছানায় শিশুটিকে জোরপূর্বক নির্যাতন করছে। এসময় শিশুর মায়ের ডাক-চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


ঘটনাটি জানতে পেরে মহেশপুর থানা-পুলিশের নির্দেশে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। পরবর্তীতে ভিকটিম শিশু ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ঘটনার প্রাথমিক আলামত হিসেবে শিশুটির পরিহিত পোশাক জব্দ করা হয়।


মহেশপুর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ বিষয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ২২/০৮/২০২৬)। ভিকটিম শিশুকে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)