আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কেডিকে ইউনিয়নকে ৪ গোলে হারিয়েছে আন্দুলবাড়ীয়া

আপলোড তারিখঃ 2026-08-23 ইং
আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় শুরু হয়েছে ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী খেলায় কেডিকে ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ। বিজয়ী দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন উদীয়মান ফুটবলার শামীম শেখ।


গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন এবং ফুটবলে কিক মেরে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও আন্দুলবাড়ীয়া হাইস্কুল পরিচালনা অ্যাডহক কমিটির সাবেক সভাপতি হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান সম্রাট এবং জীবননগরের সাবেক কৃতী গোলরক্ষক জসীম উদ্দীন জসী। এছাড়া আয়োজক কমিটি ও আন্দুলবাড়ীয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য ফাহিম হোসেন তুর্ষ, তানভীর রহমান বিশ্বাস, মোল্লা হাসিবুল ইসলাম নিহান, মাসরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম নাহিদ ও জিসান ইসলাম উপস্থিত ছিলেন।


খেলা শেষে ম্যাচসেরা শামীম শেখের হাতে পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়া বাজারের নাজাত খেলা ঘরের স্বত্বাধিকারী কাজী ইয়াছিন আলী টনি এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। ম্যাচসেরার পুরস্কারটি সৌজন্য হিসেবে প্রদান করে নাজাত খেলা ঘর।


ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফুর রহমান সেন্টু, আব্দুস সবুর ও রবিউল ইসলাম রবি। সহকারী রেফারি ছিলেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। ধারাভাষ্যে ছিলেন জীবননগরের জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল-মামুন (মামুন নিরব) ও শেখ রাশেদুজ্জামান রাশেদ।


আগামী ২৪ আগস্ট, সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে জীবননগরের উথলী-সেনেরহুদা ফুটবল একাদশ ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি-পান্তাপাড়া ফুটবল একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)