ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীনস্ত জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল সিরাপ (ডরহপধৎবী) উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গতকাল শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর মাঠের কাঁচা রাস্তার পাশ থেকে সুবেদার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে বিজিবির একটি দল এসব মাদক আটক করে। এসময় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১১ বোতল সিরাপ (ডরহপধৎবী) পাওয়া যায়।
এর আগে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের একটি কলাবাগানের ভেতর থেকে হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি দল ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
বিজিবি জানিয়েছে, দুটি অভিযানেই মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
