দর্শনা থানা জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি আ. হান্নান ও সম্পাদক হারুন রশিদ

আপলোড তারিখঃ 2026-08-21 ইং
দর্শনা থানা জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন ছবির ক্যাপশন:

দর্শনা থানা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আব্দুল হান্নানকে সভাপতি এবং হারুন উর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সভাপতি শহীদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আরিফুর রহমান রুবেলকে সিনিয়র সহসভাপতি এবং আজাদুল ইসলাম টোটন, ফিরোজ হোসেন ও জলিল উদ্দিনকে সহসভাপতি করা হয়েছে।


কমিটির অন্যান্য পদে রয়েছেন- রুহুল আমিন হিটু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সানোয়ার হোসেন, নয়ন আহমেদ ও মো. আলমগীর সহ-সাধারণ সম্পাদক, বিপ্লব সাদিক মিলন সাংগঠনিক সম্পাদক, শাহীন আহমেদ সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক এবং মো. ওয়াসিম সহ-সাংগঠনিক সম্পাদক। এছাড়া মেহেদী হাসান অর্থ বিষয়ক সম্পাদক, রনি মিয়া সহ-অর্থ বিষয়ক সম্পাদক, রাজু আহমেদ দপ্তর বিষয়ক সম্পাদক, মো. শাহীন সহ-দপ্তর বিষয়ক সম্পাদক, আল-আমিন সরদার প্রচার সম্পাদক এবং জুয়েল রানা সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।


কমিটিতে হাসিবুল ইসলাম লিমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাগর আহমেদ সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মজুর রহমান রানা যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং মো. হৃদয় সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া কলিম বিশ্বাস, মো. বাপ্পি ও এম আবুল হককে সদস্য হিসেবে রাখা হয়েছে। জিয়া মঞ্চের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে দর্শনা থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)