দামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-08-20 ইং
দামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় পুলিশের অভিযানে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার জয়রামপুর রেলস্টেশন আখ সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. কুতুব উদ্দীন (৫৬)। তিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর (চিলে পাড়া) এলাকার মৃত আলী কদরের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানায় দায়ের করা মামলা নম্বর-১০, তারিখ ২৪ জুলাই ২০২৫-এর তদন্তে কুতুব উদ্দীনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারি, চোরাকারবারি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)