চুয়াডাঙ্গায় সাইকেল চুরির চেষ্টায় যুবক গ্রেপ্তার

সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-08-20 ইং
চুয়াডাঙ্গায় সাইকেল চুরির চেষ্টায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক মো. ইকরামুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত মাদক, চোরাচালান ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরীফুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় খবর পাওয়া যায়, সদর পৌরসভার ইসলামপাড়া (ছাগল ফার্মপাড়া) উম্মাদের মোড় এলাকায় একটি নীল রঙের পুরাতন অ্যাভন বাইসাইকেল চুরির চেষ্টা করছেন এক যুবক। পরে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকরামুল ইসলামকে হেফাজতে নেয়। গ্রেপ্তার ইকরামুল ইসলাম ইসলামপাড়া (ছাগল ফার্মপাড়া) এলাকার মিনারুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, চুরির অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ সালের ৩৭৯ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরে তাকে সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)