ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা হাইরোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবারঅভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল এবং অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে পাঁচ ফার্মেসি মালিককে অর্থদণ্ড দেন।
অভিযানে ইয়াসিন ফার্মেসিকে ৫ হাজার টাকা, লতা ফার্মেসিকে ২ হাজার, মেডিসিন কর্নারকে ৩ হাজার, মন ফার্মেসিকে ৫ হাজার এবং মাসকুরা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহ নেওয়াজ মেহেদী। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ঔষধ পরিদর্শক মো. ইকরামুল করিম।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসি মালিকদের আইন মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেন।
