ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।
সভায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা কমান্ডার রায়হানুল কবির, মুজিবনগর উপজেলা কমান্ডার আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার মতিয়ার রহমান, আমঝুপি ইউনিয়ন কমান্ডার গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও আনসারুল হক।
এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রবীণ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
