ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরউপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, আইন-কানুন মেনে চলা, সামাজিক মূল্যবোধ বজায় রাখা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এসময় ওসি মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই ভালোভাবে পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের সমস্যায় পড়লে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম প্রমুখ।
