চুয়াডাঙ্গা বড় বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় জরিমানা

আপলোড তারিখঃ 2026-08-17 ইং
চুয়াডাঙ্গা বড় বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজারে অপরিপক্ব কদবেল রাসায়নিক দিয়ে পাকানোর দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুর সাড়ে ১টা থেকে আড়াইটা পর্যন্ত বড় বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. বাবলু মন্ডলের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সে অপরিপক্ব কদবেল রাসায়নিক দিয়ে পাকানোর প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে পাওয়া রাসায়নিক ও অপরিপক্ব কদবেল জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)