আলমডাঙ্গায় তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মপরিকল্পনা সভা

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
আলমডাঙ্গায় তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মপরিকল্পনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় "তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ" কর্মপরিকল্পনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় পবিত্র আল কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন স্বাগত বক্তব্য দেন। তিনি তরুণ প্রজন্মকে প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাঈদ এম হিরন সভাপতি, আমিরুল ইসলাম জয় সহ-সভাপতি এবং আরাফাত রহমান অরণ্য সেক্রেটারি নির্বাচিত হন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম। তিনি তরুণ প্রজন্মকে দেশের পরিবর্তন ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে প্রাণ-প্রকৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


    সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম জয় আবেগঘন বক্তব্যে তরুণদের "সোনার মানুষ" ও দেশ গড়ার সৈনিক হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ আহম্মেদ। এছাড়া সংগঠনের উপদেষ্টা, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


কর্মশালায় প্রায় ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে নারী উদ্যোক্তা আর. এ. তামান্নার দেওয়া কেক কাটার মধ্য দিয়ে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। দুই ঘণ্টাব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আম, সুপারি, বহেড়া, অর্জুন, আমলকী, লেবু, জলপাই ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)