জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান

মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার চার

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি ৫৮ ব্যাটালিয়ন) পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, অবৈধ ওষুধ ও মদ উদ্ধার করা হয়েছে। একই সাথে ভারতগামী ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজিবি সূত্র জানায়, গত ১৪ আগস্ট বেলা ১টা ৩০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/৪-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীর নামে এক ব্যক্তির আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. ইসাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।


অপরদিকে, রাত ১টা ৫০ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৬/এমপি হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়ারপোতা গ্রামে মো. টিপুর ঘাসক্ষেতে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।


এছাড়া গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শ্যামকুড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৬০/১০৯-আর হতে আনুমানিক ৩০০ গজ ভেতরে মহেশপুর থানার ৬নং নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মাঠে বিশেষ টহল দেয়। নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। আটককৃত ৪ জনকে মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)