খাদ্যের মোড়কে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ

উল্লেখের দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
খাদ্যের মোড়কে লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ ছবির ক্যাপশন:

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্তকরণ ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)-এর সহযোগিতায় রিসোর উদ্যোগে চলমান ক্যাম্পেইনের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে বক্তারা বলেন, মোড়কজাত বিভিন্ন খাদ্য ও পানীয়তে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের উপস্থিতি সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট তথ্য জানা প্রয়োজন। খাদ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্কবাণী থাকলে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান তারা।


ক্যাম্পেইনের অংশ হিসেবে জনস্বার্থে খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সমর্থন সংগ্রহ, অবস্থান কর্মসূচি এবং খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, জেলা কৃষক জোটের নির্বাহী সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার, শাহ জালাল, আব্দুল কাদির সোহান, বিপ্লব হোসেনসহ সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)