ঋণের চাপে তিতুদহে জুতা ব্যবসায়ীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2026-08-16 ইং
ঋণের চাপে তিতুদহে জুতা ব্যবসায়ীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মাঠপাড়ায় ঋণের চাপ ও আর্থিক সংকটে ভেঙে পড়ে সোবেরেক (৫৫) নামের এক জুতা ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোবেরেক বলদিয়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, তিনি নিঃসন্তান ছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোবেরেক বিভিন্ন সাপ্তাহিক হাটে জুতা ও স্যান্ডেল বিক্রি করতেন। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন সময়ে একাধিক এনজিও থেকে ঋণ নেন তিনি। পরবর্তীতে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় আর্থিক সংকটে পড়েন। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি।


শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সোবেরেক। এরপর আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় একটি কাঁঠালগাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের আইসি আরূপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাদ আসর স্থানীয় গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের আইসি আরূপ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)