চুয়াডাঙ্গার হোগলডাঙ্গায় অবৈধভাবে জৈব সার বাজারজাত

কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
চুয়াডাঙ্গার হোগলডাঙ্গায় অবৈধভাবে জৈব সার বাজারজাত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে জৈব সার বাজারজাত করায় মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোছা. হাফিজা খাতুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাতের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল সহযোগিতা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)