ছবির ক্যাপশন:
দামুড়হুদায় উপজেলা যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউনসহ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বিএনপি, যুবদল ও ছাত্রদল সজাগ রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
