চুয়াডাঙ্গায় ১০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সামারি ট্রায়ালে ৬ মাস ও এক বছরের জেল

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
চুয়াডাঙ্গায় ১০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ১০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন বসু ভান্ডারদহ ও শম্ভুনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বসু ভান্ডারদহ গ্রামের মৃত আজিজুল হক মন্ডলের ছেলে মো. দুলোক চাঁদ (৪২) এবং আলিয়ারপুর (দশমাইল) গ্রামের মো. আফিল উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজ ও শম্ভুনগর পুলিশ ক্যাম্পের এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে বসু ভান্ডারদহ গ্রামের মুকুল চাঁদের চায়ের দোকানের সামনে সরোজগঞ্জ-বসু ভান্ডারদহ পাকা সড়ক থেকে দুলোক চাঁদকে ১০ গ্রাম গাঁজাসহ এবং শম্ভুনগর স্কুলপাড়া এলাকায় সাহেবনগর থেকে দত্তাইলগামী পাকা সড়কে জহিরুল ইসলামকে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।


পরে গ্রেপ্তারকৃত দুলোক চাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, জহিরুল ইসলামের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)