হরিণাকুণ্ডুতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-08-15 ইং
হরিণাকুণ্ডুতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, উপজেলার পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে এসআই মুকুল রঞ্জন জ্যোতি সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে দুই আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।


পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলের এক আরোহী আবুল কালাম আজাদকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আবুল কালাম আজাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি নীল রঙের প্যাকেটে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের কাশেম মণ্ডলের ছেলে।


হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)