আলমডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা

আপলোড তারিখঃ 2026-08-14 ইং
আলমডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।


প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হুসাইন বলেন, ওয়ার্ড সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করতে প্রতিটি ইউনিটে চারটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে যুব ইউনিটকে বিশেষ গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হুসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি পদপ্রার্থী মামুন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)