মুজিবনগরে ফ্যামিলি কার্ডের শুমারিতে লোক নিয়োগে

দলীয়করণের অভিযোগ, জামায়াতের প্রতিবাদ

আপলোড তারিখঃ 2026-08-12 ইং
মুজিবনগরে ফ্যামিলি কার্ডের শুমারিতে লোক নিয়োগে ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে লোক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে শুমারি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত আবু শাহমা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পৃথকভাবে প্রতিবাদলিপি দেন।


প্রতিবাদলিপিতে অভিযোগ করা হয়, ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে লোক নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে প্রকৃত যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। শুমারি কার্যক্রমে কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব না রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।


প্রতিবাদলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার আমির মাওলানা খান জাহান আলী, নায়েবে আমির ফেরাতুল ইসলাম নাঈম, উপজেলা সেক্রেটারি খায়রুল বাশার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ফজলুল হক গাজীসহ সংগঠনের নেতা-কর্মীরা।


জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির শুমারি কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে দলীয় প্রভাবমুক্তভাবে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে শুমারি কার্যক্রম পরিচালনার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)