শরীফুজ্জামানের সঙ্গে ইজিবাইক-পাখিভ্যান চালক-মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2026-08-12 ইং
শরীফুজ্জামানের সঙ্গে ইজিবাইক-পাখিভ্যান চালক-মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক, রিকশা ও পাখিভ্যান চালক-মালিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরে শরীফুজ্জামান শরীফের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে সমিতির ১০১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সমিতির সভাপতি মো. আবু সাইদ, সিনিয়র সহসভাপতি মো. মনজুর হক, সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক শান্তি, লাইন সেক্রেটারি মো. আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক মো. আবু তালেব ও প্রচার সম্পাদক জুম্মন আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, উপদেষ্টা কমিটির সদস্য ও শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, উপদেষ্টা সেলিমুল হাবিব সেলিম, জাহেদ মোহাম্মদ রাজিব খান, জুয়েল মাহমুদ, মতিউর রহমান মিশর, আজিজুর রহমান, মো. সাইদুর রহমান বিজন, আব্দুল্লাহ আল মেহেবুব ও মো. অমিত হাসান রবিন।


সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ. তালহা, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মো. শরীফুজ্জামান শরীফের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)