ছবির ক্যাপশন:
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় রোড-শো ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সারা দেশের অগ্রণী ব্যাংকের শাখাগুলোর সঙ্গে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে গতকাল সোমবার অগ্রণী ব্যাংক পিএলসি আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি আন্দুলবাড়ীয়া শাখার নবাগত ব্যবস্থাপক ফখরুদ্দীন আলী আহমেদের নেতৃত্বে র্যালিটি ব্যাংক শাখার সামনে থেকে শুরু হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে ব্যাংক প্রাঙ্গণের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসি আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক ফখরুদ্দীন আলী আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার সিনিয়র সেকেন্ড অফিসার আমিনুর রহমান সরকার, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মাহমুদুর রহমান সরকার মিঠুন, হাফিজুর রহমান বিশ্বাস, শরিফুল ইসলাম, আব্দুল আলীম, সানোয়ার হোসেন সানু, সিনিয়র অফিসার হারুন অর-রশিদ, অফিসার শাহিন হোসেন, মাঠকর্মী আলমগীর কবির (পরাগ মিয়া), অফিস সহায়ক সেলিম রেজা ও ইস্রাফিল হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
