গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ

আপলোড তারিখঃ 2026-08-09 ইং
গাংনীর বেতবাড়িয়ায় পরিত্যক্ত জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান, ঘিরে রেখেছে পুলিশ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে স্থানীয়রা মাইনসদৃশ কয়েকটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

‎

‎ বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক মাইনের বাক্সসদৃশ বস্তু রয়েছে। এর ওপরে অন্তত ১০টি চাটকি পড়ে থাকতে দেখা গেছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে লেখা রয়েছে  গচও ১৯৬৭ গওঘঊ  অ/চঊজঝ ঘউ চ২  গক২।

‎

‎ তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)