উথলীতে পলিশের মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2026-08-09 ইং
উথলীতে পলিশের মাদক বিরোধী অভিযান ছবির ক্যাপশন:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে জীবননগর থানা-পুলিশ তাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে উপজেলার উথলী রূপিরচারা বটতলার নিকট চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে দুই ঘণ্টা ধরে এই তল্লাশি কার্যক্রম চালানো হয়।


এসময় ওসি সোলায়মান শেখ বলেন, জীবননগর উপজেলাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে উপজেলার প্রবেশদ্বারসহ ব্যস্ততম সড়কগুলোতে নিয়মিত এই বিশেষ তদারকি চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ এখানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, আলমসাধু, থ্রি-হুইলার ও যাত্রীবাহী গাড়িতে তল্লাশির পাশাপাশি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। 


তিনি আরও বলেন, অপরাধী ব্যক্তি যেই হোক তার কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জীবননগর উপজেলায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)