ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরায় নষ্ট হয়ে যাওয়া গাছের চারার বদলে পুনরায় বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এসময় দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস উপস্থিত থেকে কৃষকদের হাতে চারা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহ মো. ফরহাদ হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান, নাদিম মুইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ বলেন, পূর্বে রোপণ করা কিছু গাছের চারা নষ্ট হয়ে যাওয়ায় আজ পুনরায় চারা বিতরণ করা হয়েছে। নতুন চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য সফল হবে।
