ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পুরন্দরপুর গ্রামে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুরন্দরপুর গ্রামের মাঝের পাড়ায় এ আয়োজন করা হয়। পুরন্দরপুর গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী উঠান বৈঠকে সাবেক সেনা সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।
তিনি বলেন, ‘মাদক একটি মরণ ব্যাধি, পরিবারের একজন সদস্য যদি মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে, তাহলে ওই পরিবার এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এবং উঠতি বয়সের ছেলেগুলো বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। তাই আমাদের সন্তানেরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোবল হয়, সেইদিকে খেয়াল হতে হবে। বতর্মান সরকারি চাকরি করতে হলে অবশ্যই নেশামুক্ত হতে হবে। তা না হলে সরকারি চাকরি হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ রহমান, হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক আল-আমিনসহ এলাকার যুবসমাজ, সচেতনমহল, এবং বিভিন্ন পেশার খেটে খাওয়া সাধারণ মানুষজন। অনুষ্ঠানে শেষে উপস্থিত এলাকাবাসী মাদকদ্রব্য সেবন এবং বিক্রি দেখলে তাৎক্ষণিক পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়ার অঙ্গীকার করেন।
