অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি নারী আটক

জীবননগর বেনীপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2026-08-08 ইং
অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি নারী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে তাদের আটক করা হয়। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।


আটককৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের রেশমী আক্তার (৩০), টাঙ্গাইলের সখীপুর উপজেলার শরিফা আক্তার (৩০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শিলা খানম (২৭), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাশিদা খাতুন (১৯), পাবনা সদর উপজেলার আসিয়া খাতুন (৩৮), যশোরের শার্শা উপজেলার কাজল (২০) এবং হাওয়া বিবি (৫১)।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানখেতের পাশ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। অভিযানটি সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। দুপুরেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)